স্বর্ণের ভরিপ্রতি তুলনামূলক দর টাকায়
জানুয়ারি ১০	সেপ্টেম্বর ১০
২২ ক্যারেট	৩২৮৯৩	৩৮০২৫
২১ ক্যারেট	৩১৩৭৬	৩৬৩৩৪
১৮ ক্যারেট	৩০৭৩৪	৩২৩৬৮
সনাতনী	২২১৬২	২৫১৯৪
বোলিং কোচের জন্য অপেক্ষা
ল্যান্স ক্লুজনার অ্যান্ড্রু ক্যাডিক ভেঙ্কটেশ প্রসাদ—একটার পর একটা নাম আসে আর হাওয়ায় মিলিয়ে যায়
বাংলাদেশের বোলিং কোচ কেউ হতে চান না
কারও পারিবারিক সমস্যা কেউ ব্যবসায় ব্যস্ত
বোলিং কোচ নিয়ে তাই দারুণ সংকটে বিসিবি
আগামী মাসে অনুষ্ঠেয় নিউজিল্যান্ড সিরিজের আগে আদৌ বাংলাদেশ কোনো বোলিং কোচ পাবে কি না সে উত্তর জানা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদেরও
বাংলাদেশ দলের অনুশীলন দেখে অবশ্য বোলিং কোচের সংকটটা ধরা কঠিন
জেমি সিডন্স প্রধান কোচ জুলিয়েন ফাউন্টেন ফিল্ডিং কোচ
বিশেষজ্ঞ বোলিং কোচের অনুপস্থিতিতে এই দুই কোচই কখনো কখনো হয়ে যাচ্ছেন বোলিং কোচও! সিডন্স তো অনুশীলন ক্যাম্প শুরুর আগেই বলেছিলেন তিনি এবার বোলারদের বেশি সময় দেবেন
নতুন ফিল্ডিং কোচ ফাউন্টেনও ফিল্ডিং প্র্যাকটিসের ফাঁকে সময় করে দাঁড়িয়ে যাচ্ছেন নেটে
সঙ্গে সহকারী কোচ খালেদ মাহমুদ তো আছেনই
বোলিং কোচ আনতে ক্রিকেট বোর্ডের ব্যর্থতায় তো আর বোলারদের অনুশীলন বন্ধ থাকতে পারে না!
কিন্তু বাস্তবতা হলো সিডন্স-ফাউন্টেন-মাহমুদরা মিলে অনুশীলন চালিয়ে নিলেও বোলিং কোচ ছাড়া পেস বোলারদের অনুশীলন আসলেই গতি পাচ্ছে না
বোলারদের আলাদা করে সময় দিলেও সিডন্সকে অন্য দিকগুলোও দেখতে হয়
আর তিনি যেহেতু মূলত বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ব্যাটসম্যানদেরই তাঁর সাহায্যটা বেশি দরকার
ফাউন্টেনের জন্যও বোলারদের বাড়তি সময় দেওয়া সব সময় হয়ে ওঠে না
বোলিং কোচের অভাবটা অনুশীলনে তাই ভালোই টের পাচ্ছেন পেসার মাহবুবুল আলম সিডন্স অনেক সাহায্য করছেন
ফিল্ডিং কোচ ফাউন্টেনও মাঝেমধ্যে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছেন
তবে স্পেশালিস্ট বোলিং কোচ থাকলেই বেশি ভালো হতো
সব সময়ের জন্য কারও সাহায্য পেতাম আমরা
শাহাদাত হোসেনও বলছেন প্রায় একই কথা বোলিং কোচ নেইকী আর করার আছে
অন্যরা সাহায্য করছেন
তবে আলাদা করে বোলিং কোচ থাকলেই বেশি ভালো হতো
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মত অবশ্য কিছুটা ভিন্ন
বোলিং কোচ ছাড়া অনুশীলনে খুব বেশি সমস্যা দেখছেন না তিনি সিডন্স বোলারদের অনেক কিছু দেখিয়ে দিচ্ছেন
ফাউন্টেনও স্লোয়ার ডেলিভারির কিছু টেকনিক শেখাচ্ছেন
পেস বোলারদের বোলিং-বৈচিত্র্যে স্লোয়ার দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ
আমাদের বোলারদেরও বড় সমস্যা ভালো স্লোয়ার দিতে না পারা
ফাউন্টেনের কৌশল আশা করি কাজে লাগবে
বোলারদের নিয়ে সিডন্সের কাজেও সন্তুষ্ট অধিনায়ক সিডন্স মৌলিক বিষয়গুলোই দেখাচ্ছেন
নতুন কিছু না করে তিনি আমাদের শক্তিমত্তার জায়গাগুলো নিয়ে কাজ করছেন বেশি
ধরেন যে সুইং করায় সে এই কাজটা আরও ভালো করে কীভাবে করতে পারে সেটা দেখিয়ে দিচ্ছেন কোচ
সব মিলিয়ে বোলিং কোচের অভাব যে খুব বেশি অনুভূত হচ্ছে তা নয়
কিন্তু অতিথি শিল্পী দিয়ে মঞ্চ গরম রাখা আর কত দিন মনোবিদ সৌমেন্দ্র সাহাও যেখানে কাল থেকে আনুষ্ঠানিকভাবে সেশন ধরে ধরে ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন সেখানে বোলিং কোচের অনুপস্থিতিই এখন পর্যন্ত অনুশীলনে একমাত্র ঘাটতি
এই ঘাটতি শিগগিরই পূরণ হচ্ছে সে রকম আশ্বাস মিলছে না বোর্ড থেকে
বোলিং কোচ আনার ব্যাপারে বিসিবির উদ্যোগের সর্বশেষ খবরটিও নতুন কিছু নয়
মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস কাল জানালেন পুরোনো কথাই নতুন করে কয়েকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে
নিউজিল্যান্ড সিরিজের আগে না হলেও হয়তো মাঝামাঝি সময়ে আমরা কাউকে পাব
নতুন তালিকায় কারা আছেন না সেটি আপাতত জানা যাচ্ছে না কারণ বোলিং কোচ হিসেবে ল্যান্স ক্লুজনারের নাম আগাম জানিয়ে দেওয়ার পর তাঁকে না পাওয়ায় বিসিবিকে বেশ বিব্রত হতে হয়েছে
এবার তাই বেশ সতর্ক বোর্ড
কারও নাম এখনই বলতে চাইছি না
তবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা—এই তিন দেশের কোনো দেশ থেকেই আসবেন নতুন বোলিং কোচ—জানিয়েছেন জালাল ইউনুস
ম্যাচ পাতানোর জন্য দেড় লাখ পাউন্ড ঘুষের প্রস্তাব পেয়েছিলেন ইয়াসির হামিদ!
ইয়াসিরের মুখে নতুন বোমা
আরও একটি বোমা ফাটিয়েছে নিউজ অব দ্য ওয়ার্ল্ড
তাদের আগের ভিডিওটি বানোয়াট—পাকিস্তানের পক্ষ থেকে ঠারেঠোরে যখন এমন বক্তব্য দেওয়া হচ্ছে সেই সময় প্রমাণ হিসেবে পাকিস্তানেরই এক খেলোয়াড়কে হাজির করেছে ইংলিশ ট্যাবলয়েডটি
ইয়াসির হামিদকে উদ্ধৃত করে পত্রিকাটি লিখেছে পাকিস্তানের ক্রিকেটাররা নাকি প্রায় প্রতিটি ম্যাচই পাতানোর চেষ্টা করে
পাকিস্তানি ওপেনার নিজেও একটা ম্যাচ পাতানোর জন্য দেড় লাখ পাউন্ড ঘুষের প্রস্তাব পেয়েছিলেন
হামিদ পরে অবশ্য নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর এনওটিডব্লু এই দাবি অস্বীকার করেছেন
বলেছেন কোনো সাংবাদিককেই তিনি এ ধরনের কোনো কথা বলেননি এনওটিডব্লুর সঙ্গে আমি কখনোই কোনো কথা বলিনি
আর এ ধরনের কথা তো কারও সঙ্গেই বলিনি
আমি এখন পুরোপুরি আমার ক্যারিয়ার নিয়ে ভাবছি
অন্য কিছু নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই
হামিদ জানিয়েছেন একটি আন্তর্জাতিক এয়ারলাইনসের প্রতিনিধি পরিচয়ে একজন তাঁর সঙ্গে আলাপ করেছিল
ওই আলাপে ম্যাচ পাতানো সংক্রান্ত তিনি যা বলেছেন সবই ছিল এনওটিডব্লুরই ছাপা হওয়া খবরের প্রতিক্রিয়া
অবশ্য পত্রিকাটির কাছ থেকে পাওয়া গেছে অন্য ছবি
এনওটিডব্লুর এক ছদ্মবেশী সাংবাদিকের সঙ্গে নটিংহামের একটি পানশালায় নাকি আলাপে মশগুল হয়ে পেটের কথা সব ফাঁস করে দেন এই ৩২ বছর বয়সী ব্যাটসম্যান
পত্রিকাটিতে ছাপা হওয়া হামিদের উদ্ধৃতিটি এমন ওরা এখন ধরা পড়েছে
ধরা পড়ার পর এখন ওদের অসৎ বলা হচ্ছে
অথচ ওরা এই কাজটা ম্যাচ পাতানো প্রায় প্রতি ম্যাচেই করছে
খোদাই জানেন ওরা কী কী সব করেছে
স্কটল্যান্ড ইয়ার্ড তো ওদের পেছনে সেই কবে থেকেই লেগে আছে
ওই ছদ্মবেশী সাংবাদিককে নিজের ক্ষোভের কথাও বলেছেন লর্ডসের দুই ইনিংস মিলে ৫ রান করা হামিদ ওদের কাজকর্মে আমার খুব রাগ হয়
আমি আমার জান দিয়ে খেলছি অথচ ওরা কি না চেষ্টা করছে ম্যাচ হারার
হামিদ অবশ্য স্বীকার করেছেন নটিংহামের বেশ কিছু পার্টিতে তিনি যোগ দিয়েছিলেন
তবে এও জানিয়েছেন যাঁদের সঙ্গে ওই পার্টিগুলোয় সময় কাটিয়েছেন তাঁরা সবাই তাঁর চেনা
এনওটিডব্লু হামিদের সঙ্গে এই সাক্ষাৎকারের প্রমাণ হিসেবে গোপন ক্যামেরায় তোলা একটি ছবিও ছেপেছে
তবে তিনি বলছেন নিজের সতীর্থদের বিরুদ্ধে ম্যাচ পাতানোর মতো গুরুতর অভিযোগ তোলা তো দূরের কথা আমি কল্পনাও করতে পারি না
তাঁর যুক্তি ধরুন আপনি আমার সামনে বসে আছেন
হুট করে বললেন “আমি কালকের ম্যাচটা পাতাতে চাই
” এখন এ ধরনের কথাবার্তাগুলোকেও যদি আপনি গুরুত্বের সঙ্গে নেন তাহলে বলতে হবে আমি এই জীবনে অসংখ্য ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছি এবং তার প্রতিটিই নাকচ করে দিয়েছি
যদিও ওরা আমাকে অনেক টাকার প্রস্তাব দিয়েছিল
পাকিস্তান দলের পক্ষ থেকে অস্বীকার করা হলেও এনওটিডব্লু কিন্তু হাল ছেড়ে বসে নেই
পত্রিকাটি বলেছে মাজহার মাজিদের ভিডিওটি যে লর্ডস টেস্টের পরে নাটক করে সাজানো হয়নি বরং সেটি আগের—এটি সিসিটিভির তারিখের রেকর্ড দিয়ে তারা প্রমাণ করে দেবে
এও জানানো হয়েছে গত জানুয়ারি থেকে ম্যাচ পাতানো নিয়ে তদন্ত করে তারা যেসব প্রমাণ পেয়েছে তার সবই শিগগিরই তাদের ছাপার সংস্করণে প্রকাশ করা হবে
কিছু চমক তাই জমা করে রাখুন ভবিষ্যতের জন্য
আরও চমক হয়তো আসছে! এএফপি রয়টার্স ওয়েবসাইট
ঈদ বকশিশ-এর নামে চাঁদাবাজি
ঈদ সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল ও সোনারগাঁ উপজেলার কাঁচপুর মোড় এবং মদনপুর-জয়দেবপুর ঢাকা বাইপাস সড়কে যানবাহনে চাঁদাবাজি চলছে
পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মী পরিচয়ে একদল লোক ঈদ বকশিশ আদায়ের নামে চাঁদাবাজি করছে বলে অভিযোগ পাওয়া গেছে
গাড়ি থামিয়ে চাঁদা আদায়ের কারণে গুরুত্বপূর্ণ ওই মহাসড়কে যানজট অন্য সময়ের তুলনায় আরও বেড়ে গেছে
জানা গেছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত যানবাহন নিয়ন্ত্রণ ও যানজট কমানোর জন্য শিমরাইল মোড়ে দুজন সার্জেন্টের নেতৃত্বে সাতজন ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত ১৫ জন পুলিশ সদস্য এবং কাঁচপুর হাইওয়ে থানার ওসির নেতৃত্বে ২৯ জন হাইওয়ে পুলিশ কর্মরত রয়েছেন
গত বুধবার থেকে শনিবার পর্যন্ত সরেজমিন মহাসড়কে অবস্থান করে দেখা যায় শিমরাইল মোড়ে ওভারব্রিজের নিচে ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার পরিবহনসহ মালবাহী ট্রাক যাত্রীবাহী পিকআপ মাইক্রোবাস ও স্বল্পপাল্লার লোকাল বাস থামিয়ে চাঁদা আদায় করছে ট্রাফিক পুলিশ
প্রতিটি যানবাহন থেকে ১০ থেকে ৩০০ টাকা নেওয়া হচ্ছে
চাঁদা দিতে অস্বীকার করলে অনেক ক্ষেত্রে মিথ্যা মামলা করা হচ্ছে
ট্রাফিক পুলিশকে চাঁদা দিয়ে মাত্র ২০০ গজ যাওয়ার পর এসব যানবাহনকে আবার থামাচ্ছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা
সেখানে প্রতিটি যানবাহন থেকে ২০ থেকে ৫০ টাকা হারে চাঁদা নেওয়া হচ্ছে
এরপর কাঁচপুর সেতু পার হওয়ার সঙ্গে সঙ্গে যানবাহনগুলোকে আবার থামিয়ে দিয়ে ৫০ থেকে ১৫০ টাকা হারে চাঁদা নিচ্ছে হাইওয়ে পুলিশ
ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের চালক আমির হোসেন জানান শিমরাইল মোড় থেকে মেঘনা পর্যন্ত আসতে প্রথমে ট্রাফিক পুলিশ তারপর একে একে আওয়ামী লীগের কর্মী ও হাইওয়ে পুলিশকে মোট তিন জায়গায় ৫৮০ টাকা চাঁদা দিতে হয়েছে
এদিকে মদনপুর-জয়দেবপুর ঢাকা বাইপাস সড়ক চালু হওয়ার পর উত্তরবঙ্গ ও চট্টগ্রামগামী মালবাহী ট্রাক ও লরিগুলো ঢাকার ওপর দিয়ে চলাচল না করে ওই সড়ক ব্যবহার করে
এক সপ্তাহ ধরে হাইওয়ে পুলিশ ওই সড়কের নারায়ণগঞ্জ বন্দর থানার মদনপুর ও সোনারগাঁয়ের পাকুন্দা সেতুর ওপর ট্রাক ও লরি থামিয়ে ১০০ থেকে ৪০০ টাকা হারে চাঁদা আদায় করছে বলে অভিযোগ করেছেন চালক ও শ্রমিকেরা
যানবাহন থামিয়ে চাঁদাবাজির কারণে এ সড়কের ভুলতা গাউছিয়া থেকে বস্তল পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে
সাভার থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি ট্রাকের চালক হাফেজ মিয়া জানান তাঁর গাড়ির কাগজপত্র ঠিক থাকার পরও ঈদ বকশিশের নামে ২০০ টাকা নিয়েছে হাইওয়ে পুলিশ
চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শিমরাইল মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট জিয়াউল হক বলেন আমাদের কনস্টেবলরা হয়তো কিছু অনিয়মের সঙ্গে জড়াতে পারে
